আজ শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

চট্টগ্রামে ২৪ ঘণ্টার মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৪৮

  • MIT ERP
  • Update Time : 07:56:34 pm, Thursday, 3 September 2026
  • 12

চট্টগ্রামে ২৪ ঘণ্টার মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৪৮

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩২৭ কেজি ৭০৪ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) পরিচালিত অভিযান ও নিয়মিত মামলায় গ্রেপ্তারের এ তথ্য জানানো হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ৩৪৮ জনের মধ্যে মাদক মামলায় ৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৩৯ জন মাদক কারবারি, ৮ জন মাদক বহনকারী এবং ৪৭ জন মাদকসেবী। এ ছাড়া নিয়মিত মামলায় ৮৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন, পরোয়ানামূলে ১৩০ জন এবং সাজা পরোয়ানামূলে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৮ হাজার ৬০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। অভিযানে মোট ৩৩টি মাদক মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩ হাজার ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২৭ কেজি ৭০৪ গ্রাম গাঁজা, ৪১ লিটার ২৫ মিলিলিটার মদ, দুই বোতল স্কাফ সিরাপ এবং চার বোতল বিদেশি মদ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মালয়েশিয়ায় চট্টগ্রাম সমিতির উদ্যোগে মাওলিদুর রাসুল (সা.) মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামে ২৪ ঘণ্টার মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৪৮

Update Time : 07:56:34 pm, Thursday, 3 September 2026