আজ শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯০%

কক্সবাজারে ১৯৩৮ আইফোন ও ৪০ ল্যাপটপসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 07:54:50 pm, Friday, 4 September 2026
  • 6

কক্সবাজারে ১৯৩৮ আইফোন ও ৪০ ল্যাপটপসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৬জন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৪০টি ল্যাপটপসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের হোটেল সি প্যালেসে অভিযান চালিয়ে ওই ৬জন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। রামু থানায় দায়ের করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের অভিযোগে মামলা করা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে মামলার নম্বর, আসামিদের নাম ও অভিযোগের বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিদেশি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত ডিভাইসের মতো দেখতে কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। এসব সরঞ্জাম কী কাজে ব্যবহার করা হতো, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে পুলিশের একটি সূত্র দাবি করেছে, কক্সবাজারে এ ধরনের কর্মকাণ্ডে আরও অনেক বিদেশি নাগরিক জড়িত থাকতে পারেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্রের দাবি, চীন ও তাইওয়ানের প্রায় ২০০ থেকে ৩০০ নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন দুটি হোটেল ভাড়া নিয়ে অনলাইন জুয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তবে বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের সম্পৃক্ততার বিষয়টি পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, সে বিষয়েও বিস্তারিত কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের ওই সূত্র আরও জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। কক্সবাজার শহরের হোটেল সি প্যালেস কর্তৃপক্ষ জানায়, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলে ওঠে। ৩রা সেপ্টম্বর বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের কয়েকজনকে আটক করে। তবে গ্রেপ্তার চীনা নাগরিকরা কী উদ্দেশে কক্সবাজারে এসেছিলেন এবং হোটেলে অবস্থানকালে তারা কী ধরনের কার্যক্রম পরিচালনা করছিলেন, এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোটেল কর্তৃপক্ষ।

ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান

কক্সবাজারে ১৯৩৮ আইফোন ও ৪০ ল্যাপটপসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

Update Time : 07:54:50 pm, Friday, 4 September 2026