আজ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

রাজশাহীতে হোটেল মালিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আবাসন ব্যবসায়ী

  • MIT ERP
  • Update Time : 08:18:33 pm, Thursday, 3 September 2026
  • 9

রাজশাহীতে হোটেল মালিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আবাসন ব্যবসায়ী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজশাহী মহানগরীর শিরোইল এলাকায় হোটেল হকস ইনের স্বত্বাধিকারী মো. এনাজুল হক অমির বিরুদ্ধে ২৬ লাখ টাকা চাঁদাবাজি ও অপহরণের অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন ছিল বলে স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন জয়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ লিমিটেড-এর চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান তুহিন।

একই সঙ্গে তিনি উক্ত অভিযোগটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন। গত ২ সেপ্টেম্বর রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে গত মে মাসের ১৩ তারিখের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট দীর্ঘদিনের বিরোধের চূড়ান্ত সমাধান হয়। বৈঠকে জয়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তুহিন স্বীকার করেন, এনাজুল হক অমির বিরুদ্ধে যে চাঁদাবাজি ও অপহরণের অভিযোগ আনা হয়েছিল, তা সম্পূর্ণ সত্যবিবর্জিত।

এ ধরনের মিথ্যা অভিযোগ আনার জন্য তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেন ও প্রকাশ্যে ক্ষমা চান। একই সঙ্গে তিনি দায়েরকৃত সব অভিযোগ প্রত্যাহারের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাসেন আলী, সহ-সভাপতি মো. জিয়া উদ্দিন, পরিচালক গোলাম সাকলাইন ইকো ও মো. তাসনিম হোসেনসহ উভয় পক্ষের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত বিশিষ্টজনরা আশা প্রকাশ করেন, অভিযোগ প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার মাধ্যমে মে মাসের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে যে বিরোধের সৃষ্টি হয়েছিল, তার স্থায়ী ও শান্তিপূর্ণ অবসান ঘটল।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সোনা দিঘিতে রাজশাহী মহানগর বিএনপির মৎস্য অবমুক্তকরণ

রাজশাহীতে হোটেল মালিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আবাসন ব্যবসায়ী

Update Time : 08:18:33 pm, Thursday, 3 September 2026