আজ শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে আনসার ও ভিডিপি

  • MIT ERP
  • Update Time : 08:38:15 pm, Thursday, 3 September 2026
  • 14

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে আনসার ও ভিডিপি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তাঁর ব্যাংকঋণ পরিশোধের জন্য পরিবারের হাতে ২ লাখ ৫৮ হাজার ৭৪ টাকার আর্থিক সহায়তার একটি চেক তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে নিহত কর্মকর্তার স্ত্রী ফারজানা ইয়াসমিন পলির হাতে এ চেক তুলে দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বাহিনীর ওয়েলফেয়ার শাখার পক্ষ থেকে দেওয়া এই অর্থ দিয়ে প্রয়াত মোহাম্মদ আলাউদ্দিনের আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বকেয়া ঋণ পরিশোধ করা হবে।

মোহাম্মদ আলাউদ্দিন গত ৫ জুলাই পেশাগত দায়িত্ব পালনকালে চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাঁর মৃত্যুর পর দাফন ও অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ তাৎক্ষণিকভাবে তাঁর পরিবারকে ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। চেক হস্তান্তরের সময় নিহত কর্মকর্তার বাবা এবং বাহিনীর ওয়েলফেয়ার শাখার পরিচালক এনামুল খাঁন উপস্থিত ছিলেন। এ সময় মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি পরিবারকে আশ্বস্ত করে বলেন, বিধি অনুযায়ী প্রাপ্য সব সুযোগ-সুবিধা দ্রুত নিশ্চিত করা হবে। ভবিষ্যতেও বাহিনীর পক্ষ থেকে পরিবারটিকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

অচেনা অলিগলিতে পুলিশের অনুপস্থিতির সুযোগে সক্রিয় অপরাধীরা

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে আনসার ও ভিডিপি

Update Time : 08:38:15 pm, Thursday, 3 September 2026