বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সোনা দিঘিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন, শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ আবির, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক মুঈদুর রহমান মঈদ, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পরভেজসহ থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
















