বাংলাদেশে আধুনিক, নির্ভরযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান Dahua Technology এবং বাংলাদেশের Quad Hub Limited-এর মধ্যে Fire Alarm System-এর National Distribution Agreement স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-১-এ অবস্থিত Dahua South Asia Regional Office-এ এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এ গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। অনুষ্ঠানে Quad Hub Limited-এর Managing Director জনাব জাকির উদ্দিন আহমেদ এবং Dahua Technology-এর Managing Director, South Asia Mr. Kevin Zhang নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে Quad Hub Limited-এর পক্ষ থেকে প্রকৌশলী জনাব মনজুর আলম (পরিচালক), জনাব মো:হাবিবুর রহমান হেলাল (পরিচালক) ও জনাব বোরহান উদ্দিনসহ (পরিচালক) প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি Dahua Bangladesh Office-এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এই National Distribution Agreement-এর আওতায় Quad Hub Limited বাংলাদেশে Dahua Technology-এর Fire Alarm System-এর National Distributor হিসেবে দায়িত্ব পালন করবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে Dahua-এর আধুনিক Fire Detection & Alarm System-এর বিপণন, সরবরাহ, ইনস্টলেশন, কমিশনিং, প্রযুক্তিগত সহায়তা এবং After-Sales Service আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে।
Fire & Life Safety খাতে নতুন সম্ভাবনা চুক্তি সম্পর্কে Quad Hub Limited-এর Managing Director জনাব জাকির উদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশের Fire & Life Safety খাতকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানের পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে এই National Distribution Agreement একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
Dahua Technology-এর উন্নত ও আধুনিক প্রযুক্তি এবং Quad Hub Limited-এর স্থানীয় বাজার-অভিজ্ঞতা, প্রকৌশল দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতার সমন্বয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নির্ভরযোগ্য ও মানসম্মত Fire Alarm Solution পৌঁছে দেওয়া সম্ভব হবে। ” তিনি আরও বলেন, “আগুনের ঝুঁকি মোকাবিলায় শুধু অগ্নিনির্বাপণ ব্যবস্থা নয়, বরং Early Detection, Early Warning এবং দ্রুত Emergency Response নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Dahua-এর Fire Alarm Technology দেশের Fire & Life Safety ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ” অন্যদিকে Dahua Technology-এর Managing Director, South Asia Mr. Kevin Zhang বলেন, “বাংলাদেশ Dahua Technology-এর জন্য একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। Quad Hub Limited-এর সঙ্গে এই National Distribution Partnership-এর মাধ্যমে বাংলাদেশের Fire & Life Safety খাতে আধুনিক প্রযুক্তি ও সমাধান আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।
আমরা আশা করি, এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার Fire Safety সক্ষমতা আরও উন্নত হবে। ” সরকারি-বেসরকারি বিভিন্ন খাতে সম্প্রসারণ সংশ্লিষ্টরা মনে করছেন, এই National Distribution Agreement বাংলাদেশের Fire & Life Safety খাতে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
এর মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পকারখানা, বাণিজ্যিক ও বহুতল ভবন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক কমপ্লেক্স, শপিং মল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় আধুনিক Fire Detection & Alarm System-এর ব্যবহার আরও বৃদ্ধি পাওয়ার সুযোগ তৈরি হবে। বিশেষ করে Early Detection এবং Early Warning System শক্তিশালী করার মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রাথমিক পর্যায়েই ঝুঁকি শনাক্ত করা, দ্রুত সতর্কবার্তা প্রদান এবং কার্যকর Emergency Response নিশ্চিত করা সম্ভব হবে।
এর ফলে অগ্নিকাণ্ডজনিত প্রাণহানি, সম্পদের ক্ষয়ক্ষতি এবং সামগ্রিক ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রযুক্তি। প্রযুক্তি ও স্থানীয় দক্ষতার সমন্বয় Dahua Technology-এর আন্তর্জাতিক প্রযুক্তিগত সক্ষমতা এবং Quad Hub Limited-এর বাংলাদেশের বাজারে স্থানীয় অভিজ্ঞতা, প্রকৌশল দক্ষতা ও After-Sales Service সক্ষমতার সমন্বয়ে এই অংশীদারিত্ব দেশের Fire & Life Safety অবকাঠামো উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এই National Distribution Agreement-এর মাধ্যমে শুধু উন্নত প্রযুক্তি সরবরাহ নয়, বরং Design, Supply, Installation, Testing & Commissioning, Technical Support এবং After-Sales Service-এর সমন্বিত সেবা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের Fire Safety Ecosystem-কে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, Dahua Technology ও Quad Hub Limited-এর এই কৌশলগত অংশীদারিত্ব বাংলাদেশের অগ্নিনিরাপত্তা খাতে প্রযুক্তিনির্ভর সমাধানের প্রসার ঘটানোর পাশাপাশি “Life Safety First” নীতিকে আরও কার্যকরভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

















