আজ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

সাতক্ষীরায় ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ আরিফুল গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 07:14:02 pm, Thursday, 3 September 2026
  • 6

সাতক্ষীরায় ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ আরিফুল গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ মো. আরিফুল ইসলাম (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম ওই এলাকার মো. জয়নাল সরদারের ছেলে। র‍্যাব জানায়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৬, সিপিসি-১ (সাতক্ষীরা ক্যাম্প)-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চৌবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আরিফুল ইসলামকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে ও উদ্ধারকৃত আলামত সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী চার হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা

সাতক্ষীরায় ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ আরিফুল গ্রেপ্তার

Update Time : 07:14:02 pm, Thursday, 3 September 2026