আজ শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

বাসযোগ্য বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের বিকল্প নেই: ব্যারিস্টার মীর হেলাল

  • MIT ERP
  • Update Time : 07:00:58 pm, Thursday, 3 September 2026
  • 11

বাসযোগ্য বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের বিকল্প নেই: ব্যারিস্টার মীর হেলাল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বুধবার (২ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের মাঠে বর্তমান সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেক শিক্ষার্থী একটি করে গাছ লাগালে হবে, তবেই সবুজ বাংলাদেশ গড়া সম্ভব।

শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর সঙ্গে সম্পৃক্ত করা গেলে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি হবে। শিক্ষার্থীরা আজকের ছোট্ট একটি গাছকে যত্ন করে বড় করে তুললে সেটিই ভবিষ্যতে দেশ ও মানুষের জন্য বড় সম্পদে পরিণত হবে।

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, এ কর্মসূচি একটি প্রজন্মকে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে, মাটি ও পানি সংরক্ষণে সহায়তা করে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বৃক্ষরোপণকে কেবল সরকারি কর্মসূচি হিসেবে নয়, বরং একটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে।

এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ফরহাদাবাদ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মালয়েশিয়ায় চট্টগ্রাম সমিতির উদ্যোগে মাওলিদুর রাসুল (সা.) মাহফিল অনুষ্ঠিত

বাসযোগ্য বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের বিকল্প নেই: ব্যারিস্টার মীর হেলাল

Update Time : 07:00:58 pm, Thursday, 3 September 2026