বই বিষয়ক পত্রিকা ‘এবং বই’ দ্বিতীয়বারের মতো আয়োজন করছে বুক রিভিউ প্রতিযোগিতা-২০২৬। প্রতিযোগিতায় প্রতিটি বইয়ের জন্য প্রথম পুরস্কার ১০ হাজার টাকা। রিভিউয়ের জন্য নির্ধারণ করা হয়েছে লেখক ও বিজ্ঞানী আশরাফ আহমেদের প্রবন্ধগ্রন্থ ‘বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক বেগম রোকেয়া’ এবং উপন্যাস ‘আলো ছায়ার খেলা’।
বই দুটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী।
























