বাংলাদেশে বেড়াতে এসে নিজ দেশে ফেরার সময় গৌতম মিস্ত্রি (৫৫) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি কলকাতার কালিয়ানগর এলাকার বাসিন্দা। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পৌঁছে গাড়ি থেকে নামলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।























