হাত-পায়ে ব্যথা, শরীর ভারী লাগা কিংবা জয়েন্টে অস্বস্তির পেছনে নানা কারণ থাকতে পারে। এর মধ্যে দীর্ঘস্থায়ী প্রদাহ বা ইনফ্ল্যামেশনও একটি কারণ। শরীরে প্রদাহ সব সময় খারাপ নয়। বরং সংক্রমণ বা আঘাতের বিরুদ্ধে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা কাজ করার সময় স্বাভাবিকভাবেই প্রদাহ তৈরি হয়।
সমস্যা হয় যখন তা দীর্ঘদিন ধরে চলতে থাকে।




















