চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় গ্রাহকেরা। এসব ঘটনায় মামলা করতে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর আবেদন জানিয়েছিল চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
তবে ২২টি ট্রান্সফরমার চুরির ঘটনায় পৃথকভাবে আবেদন করা হলেও কোনো মামলা রুজু করা হয়নি।



















