আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২৯%

চক্রান্ত মোকাবিলায় বিএনপির আদর্শ ধারণ করার আহ্বান ফজলুল হক মিলনের

  • MIT ERP
  • Update Time : 11:22:33 pm, Tuesday, 1 September 2026
  • 34

চক্রান্ত মোকাবিলায় বিএনপির আদর্শ ধারণ করার আহ্বান ফজলুল হক মিলনের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিএনপির আদর্শ ধারণ করে সব ধরনের চক্রান্ত মোকাবিলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ফজলুল হক মিলন বলেন, স্মৃতির মিনারে দাঁড়িয়ে আছে যে সংগঠন, সেই সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। স্বাধীনতা-পরবর্তী অরাজকতা থেকে দেশকে মুক্ত করা, মানুষের কল্যাণ, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যেই বিএনপির জন্ম।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শভিত্তিক রাজনীতি, বৃক্ষরোপণ ও খাল খননের মতো জনকল্যাণমূলক কর্মসূচি, বেগম খালেদা জিয়ার উৎপাদনমুখী রাজনীতি এবং তারেক রহমানের নেতৃত্ব ও কর্মসূচি ধারণ করে চলতে পারলে দল মানুষের পাশে দাঁড়িয়ে দেশের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সব চক্রান্তের মুখেও দলের আদর্শ ধারণ করে আমাদের ঐক্যবদ্ধভাবে চলতে হবে।

ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি। বক্তব্যের একপর্যায়ে তিনি ‘বিজয়ের পতাকায় জিয়া, তোমায় দেখা যায়’ এবং ‘লাল-সবুজের পতাকায় জিয়া, তোমায় দেখা যায়’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় মঞ্চের সামনে উপস্থিত নেতা-কর্মীরাও তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে স্লোগানে অংশ নেন। আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত অন্তত ২

চক্রান্ত মোকাবিলায় বিএনপির আদর্শ ধারণ করার আহ্বান ফজলুল হক মিলনের

Update Time : 11:22:33 pm, Tuesday, 1 September 2026