আজ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

বগুড়ায় চোর সন্দেহে পিটুনি ও পায়ের রগ কেটে যুবককে হত্যা

  • MIT ERP
  • Update Time : 09:26:05 pm, Tuesday, 1 September 2026
  • 39

বগুড়ায় চোর সন্দেহে পিটুনি ও পায়ের রগ কেটে যুবককে হত্যা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়।

নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল কুদ্দুসের ছেলে।

স্বজনদের অভিযোগ, এক আত্মীয়ের দাফন কাজে অংশ নিতে শামিম বারপুর এলাকায় গিয়েছিলেন। ফজরের আজানের আগে হাঁটতে বের হলে নিশিন্দারা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবিএম শাফিসহ ও সহযোগীরা তাকে বেধড়ক মারধর করে পায়ের রগ কেটে দেয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান শামীম।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সাফি জানান, মেশিনের তার চুরি করার সময় এক তরুণকে আটক করা হয়। পরে তাকে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, ‘চোর সন্দেহে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শেরপুরে যৌতুক মামলায় ফায়ার সার্ভিস সদস্য কারাগারে

বগুড়ায় চোর সন্দেহে পিটুনি ও পায়ের রগ কেটে যুবককে হত্যা

Update Time : 09:26:05 pm, Tuesday, 1 September 2026