আজ বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র, ১৪৩৩ | ১৯ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

প্রধানমন্ত্রী ভারত যাবেন, সফর নিয়ে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 07:00:55 pm, Tuesday, 1 September 2026
  • 12

প্রধানমন্ত্রী ভারত যাবেন, সফর নিয়ে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি জানান, এ বিষয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘অবশ্যই প্রধানমন্ত্রী ভারত যাবেন। ভারতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে পুনরায় আলোচনা চলছে। (তবে) তারিখ নির্ধারিত হয়নি।’

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তারেক রহমানের ভারত সফর নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। এই প্রেক্ষাপটে আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করলেন।

কবে নাগাদ এই সফর হতে পারে এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘আলাপ আলোচনা হচ্ছে। আলাপ আলোচনার সময় ধরেন একটা ডেট সেট করবো। ৫ই অগাস্টের দিল্লির ঘটনা (দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন) বাংলাদেশের মানুষকে হার্ট করছে। আমরা সেই বিষয়টি রেইস করেছি (ভারতকে জানিয়েছি)। আলাপ আলোচনা চলতেছে। যখন টাইমিং হবে তখন প্রধানমন্ত্রী ভারত সফর করবে। আমরা এখনো কোন ডেট সেট করি নাই।’

এদিকে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে উড়োজাহাজ ক্রয় প্রসঙ্গেও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘কোনো ধরনের চাপের কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কিনছে না। বাংলাদেশের নিজস্ব প্রয়োজন ও চাহিদা বিবেচনা করেই এসব উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

প্রধানমন্ত্রী ভারত যাবেন, সফর নিয়ে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Update Time : 07:00:55 pm, Tuesday, 1 September 2026