আজ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৯%

আমরা প্রতিবেশী দেশ, কেউ বড় কেউ ছোট নয়: দীনেশ ত্রিবেদী

  • MIT ERP
  • Update Time : 03:36:28 pm, Tuesday, 1 September 2026
  • 8

আমরা প্রতিবেশী দেশ, কেউ বড় কেউ ছোট নয়: দীনেশ ত্রিবেদী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কথা বলার এক পর্যায়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, আমরা একটা স্বপ্নের কথা বলি, সেটা বাস্তবায়নে আমাদের দায়িত্ব বেড়ে যায়।

আমরা প্রতিবেশী দেশ, আমাদের দায়িত্ব তো বেশি। আমরা সবসময় বলি, আমরা ইক্যুয়াল। নোবডি বিগ, নোবডি স্মল। ’ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মন্ত্রী ড. মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। ত্রিবেদী বলেন, আমরা পিপল টু পিপল সম্পর্ক চাই। সাধারণ মানুষের জন্য যা কিছু ভালো সেটা করার দায়িত্ব আমাদের আছে।

তিনি বলেন, আমাদের ভাবতে হবে বাংলাদেশের ডেমোক্র্যাটিক চ্যালেঞ্জ কী, তেমনি বাংলাদেশকে ভাবতে হবে ভারতের চ্যালেঞ্জ কী। সেটি মাথায় রেখে এগিয়ে যেতে হবে। আমরা যদি অতীতে আটকে যাই, অতীত আমরা ভুলতে পারি না, কিন্তু আটকে যাওয়ারও কোনো জায়গা নেই। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে দুদেশের মধ্যে একটা টানাপড়েন চলছে।

এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যাবেন কি না; এমন প্রশ্নে ত্রিবেদী বলেন, ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমরা কিছু বলতে চাই না। বলা উচিতও না। কারণ, দেশের মানুষ যা ভালো বুঝবে, যা দেশের নির্বাচিত সরকার ভালো বুঝবে, সেটিই সত্যি কথা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জাতিসংঘের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমরা প্রতিবেশী দেশ, কেউ বড় কেউ ছোট নয়: দীনেশ ত্রিবেদী

Update Time : 03:36:28 pm, Tuesday, 1 September 2026