বয়স আশির কোঠায়। চোখেও আগের মতো ভালো দেখেন না। দূরের লেখা ঝাপসা লাগে। তবুও পত্রিকা পড়ার অভ্যাসে ভাটা পড়েনি। রাস্তার পাশে ফুটপাতে বসে সবজি বীজ বিক্রির ফাঁকে পত্রিকা চোখের কাছে টেনে ধরে মনোযোগ দিয়ে পড়েন মো. আবুল হোসেন।
এমন দৃশ্য নিয়মিতই চোখে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের সড়ক বাজার এলাকায়।


















