বসুন্ধরা কিংসে টানা চার মৌসুম কাটানো ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহোকে আবারও ঢাকার মাঠে দেখা যাবে। পুরোনো ক্লাবের হয়ে ফিরছেন ৩১ বছর বয়সী তারকা। রবসন চার মৌসুমে কিংসের হয়ে মোট ৫৩ ম্যাচে ৩৪ গোল করেছিলেন।
কিংস থেকে সাও পাওলোর একুয়া সানতার হয়ে ৬ ম্যাচ খেলেছেন তিনি। সেখান থেকে ভারতের মোহনবাগানে নাম লিখিয়ে দারুণ পারফরম্যান্স দেখান। ১১ ম্যাচে গোল ছিল তার তিনটি।
















