প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বহুল প্রত্যাশিত নবম পে-স্কেল প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, নতুন এই বেতন কাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর হবে।
পরে অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বেতনস্কেল ২০২৬-এ সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।















