বাংলাদেশে মোট জ্বালানির ৪৭ শতাংশ পরিবহন খাতে ব্যবহার করা হয়। অর্থাৎ বছরে ৬৫ লাখ টন জ্বালানি তেল ব্যবহার হলে এর মধ্যে ৩০ লাখ ৫৫ হাজার টন পরিবহনে ব্যবহার হয়। সরকার ক্রমান্বয়ে তেলের ব্যবহার কমিয়ে ইলেকট্রিক গাড়ি (ইভি) প্রচলনের উদ্যোগ নিচ্ছে।
তবে সরকারের উদ্যোগের বাইরেও সারা দেশে বিপুল পরিমাণ ব্যাটারিচালিত অটোরিকশা চলছে। এগুলো মূলত গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে চার্জ দেওয়া হচ্ছে।




















