বিমান ধরার আগে সবচেয়ে বেশি সময় নষ্ট হয় কোথায়? অনেকের উত্তর হবে বিমানবন্দরের নিরাপত্তা পরীক্ষায়। ব্যাগ খুলে জিনিসপত্র বের করা, প্রয়োজনীয় নথি খোঁজা, ইলেকট্রনিকস আলাদা করা কিংবা তরল প্রসাধনীর প্যাকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়া সব মিলিয়ে বোর্ডিংয়ের আগেই শুরু হয়ে যায় ছোটখাটো দৌড়ঝাঁপ।
তবে একটু আগে থেকে প্রস্তুতি নিলে এই পর্বটাই হয়ে উঠতে পারে অনেক সহজ।

















