প্রায় চার দশক পর বড় পর্দায় ফিরতে যাচ্ছে জনপ্রিয় রেসিং সিনেমা ‘ডেজ অব থান্ডার’। ১৯৯০ সালের এই চলচ্চিত্রের সিক্যুয়েলে আবারও রেসিং করতে দেখা যাবে টম ক্রুজকে এবং তার বিপরীতে অভিনয় করবেন অ্যান হ্যাথাওয়ে।
শনিবার এক্স-এ একটি ভিডিও পোস্টের মাধ্যমে খবরটি জানান টম ক্রুজ। সেখানে ‘মিশন: ইম্পসিবল’ তারকাকে অ্যান হ্যাথাওয়ের সঙ্গে দেখা যায়।















