আজ সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

রংপুরে চার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি ত্রাণমন্ত্রীর

  • MIT ERP
  • Update Time : 05:09:01 pm, Sunday, 30 August 2026
  • 23

রংপুরে চার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি ত্রাণমন্ত্রীর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

রোববার দুপুরে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

এ সময় মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এরই মধ্যে পুলিশ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এলাকায় মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মাদক নির্মূলে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে মাদক সেবনের সম্পৃক্ততা আছে। এসব হত্যার ঘটনায় জিরো টলারেন্সে সরকার।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

শরিফ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

রংপুরে চার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি ত্রাণমন্ত্রীর

Update Time : 05:09:01 pm, Sunday, 30 August 2026