চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে পুনর্বাসনের লক্ষ্যে ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকালে বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম আয়োজিত পুনর্বাসন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক বরেণ্য শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. সৈয়দ মেজবাহুল হক।
বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথিছিলেন ইউএনও রুহুল আমিন। আরও উপস্থিত ছিলেন বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের সদস্যসচিব ডা. রশিদ আহমেদ, অর্থ সম্পাদক অজিত কুমার দাশ, সিনিয়র সদস্য হাসান মোস্তফা, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যানআকতার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নাফিজ মিনহাজ প্রমুখ।












