রায়গঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান বৃদ্ধিতে ইসিজি মেশিন সংযোজন করা হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের সৌজন্যে ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ দুলাল হোসেন খানের অর্থায়নে মেশিনটি ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া ইসলাম তন্নীর কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আয়নুল হক, ইউএনও আব্দুল খালেক পাটোয়ারী, বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ দুলাল হোসেন খান, কৃষক দলের আহ্বায়ক আব্দুল কালাম আজাদ, যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা ও ওসি আহসানুজ্জামান।



















