আজ শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

দেশে সারের কোনো সংকট নেই, অতিরিক্ত ১৬ লাখ টন মজুত রয়েছে: কৃষিমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 05:46:19 pm, Saturday, 29 August 2026
  • 11

দেশে সারের কোনো সংকট নেই, অতিরিক্ত ১৬ লাখ টন মজুত রয়েছে: কৃষিমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ও দুষ্ট লোকের কূটকৌশলের কারণে দেশে সারের সংকট দেখানো হচ্ছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ১৬ লাখ মেট্রিক টন সার মজুত রেখেছে সরকার।

শনিবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা ও পেঁয়াজ চাষিদের মধ্যে এয়ারফ্লো বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘দেশটা সবার। খারাপ কোনো চিন্তা না করে দেশ পরিচালনায় সহযোগিতা করুন। পাঁচ বছর পর জনগণ যদি আপনাদের ভোট দেয়, তখন দেশ পরিচালনা করবেন। তবে ষড়যন্ত্র করা থেকে বিরত থাকার অনুরোধ করছি।’

সার ব্যবস্থাপনা ঠিক রাখতে ডিলারদের সময়মতো সার উত্তোলন, কৃষকদের মধ্যে সঠিকভাবে বিতরণ এবং সরকারি মূল্যে বিক্রিসহ সারসংক্রান্ত সব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তদারকির নির্দেশ দেওয়া হয়।

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

পরে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের উপস্থিতিতে সদর উপজেলা পরিষদের হলরুমে জেলার পাট ও পেঁয়াজচাষিদের সঙ্গে মতবিনিময় করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সারের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই, অতিরিক্ত ১৬ লাখ টন মজুত রয়েছে: কৃষিমন্ত্রী

Update Time : 05:46:19 pm, Saturday, 29 August 2026