নওগাঁর মান্দা উপজেলার পারুই-টুঙ্গি গ্রামে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একটি বাড়িতে প্রবেশ করে মালামাল চুরির অভিযোগ উঠেছে। চুরি করে পালানোর সময় স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
শনিবার (২৯ আগস্ট) উপজেলার পারুই-টুঙ্গি গ্রামের সুকুমার প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের অভিযোগ, তিন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করেন।



















