আজ রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

কালিয়াকৈরে মামলা প্রত্যাহার ও প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

  • MIT ERP
  • Update Time : 05:44:15 pm, Saturday, 29 August 2026
  • 12

কালিয়াকৈরে মামলা প্রত্যাহার ও প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুরের কালিয়াকৈরে নিজের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা প্রত্যাহার, অপপ্রচার বন্ধ এবং হামলা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ খান মারুফ আহমেদ।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার কালামপুর এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। তিনি বলেন, তার বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি অবিলম্বে প্রত্যাহার করা উচিত। একই সঙ্গে হামলা মামলার প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। ইউসুফ খান মারুফ আহমেদ আরও বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। তিনি সংশ্লিষ্টদের অপপ্রচার থেকে বিরত থাকারও আহ্বান জানান। সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, গত ১০ জুলাই রাত প্রায় ১০টার দিকে কালামপুরে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে রাসেল মল্লিক নামে এক যুবককে ৮–১০ জনের একটি দল কুপিয়ে জখম করে। ওই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি। সংবাদ সম্মেলনে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ঠাকুরগাঁও-১ সহ ১১ সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করে ইসির নতুন গেজেট প্রকাশ

কালিয়াকৈরে মামলা প্রত্যাহার ও প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

Update Time : 05:44:15 pm, Saturday, 29 August 2026