আজ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

কমিটি শিক্ষক নিয়োগ দিলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে: আতিক মুজাহিদ এমপি

  • MIT ERP
  • Update Time : 09:16:20 pm, Friday, 28 August 2026
  • 11

কমিটি শিক্ষক নিয়োগ দিলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে: আতিক মুজাহিদ এমপি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ব্যবস্থাপনা কমিটির হাতে শিক্ষক নিয়োগ ছেড়ে দিলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয় প্রতিষ্ঠানে পরিণত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। শুক্রবার রাজধানীতে ‘শিক্ষা খাতে সুশাসন নিয়োগ, বরাদ্দ স্বচ্ছতা ও জবাবদিহিতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ড. আতিক মুজাহিদ বলেন, ‘কমিটির হাতে শিক্ষক নিয়োগ ছেড়ে দিলে শিক্ষা ব্যবস্থা ধংস হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয় প্রতিষ্ঠানে পরিণত হবে।’

এসময় আলোচকরা শিক্ষকদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করার দাবি জানান তারা। এ ছাড়া সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানিয়েছেন তারা।

আলোচকরা বলেন, সরকারি, বেসরকারি এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো একই কাঠামোতে আনলে শিক্ষা খাতে বৈষম্য দূর হবে। এজন্য বেসরকারি এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো সরকারিকরণ করতে হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

পুনরায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, প্রথম ধাপে বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী

কমিটি শিক্ষক নিয়োগ দিলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে: আতিক মুজাহিদ এমপি

Update Time : 09:16:20 pm, Friday, 28 August 2026