সিরাজগঞ্জের শিয়ালকোলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত আরও একজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে সদর উপজেলার সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের শিয়ালকোল ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

















