মাদারগঞ্জে বিদ্যুৎস্পর্শে আজহার আলী মন্ডল (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বালিজুড়ী ইউনিয়নের চর শুভগাছা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক আজহার ওই এলাকার মৃত তফিল মন্ডলের ছেলে।
জানা গেছে, ধান খেতে ফিতা দিয়ে পানি দিতে গিয়ে মোটরের সুইচে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। স্থানীয়রা দ্রুত সরকারি হাসপাতালে নিলে জামালপুরে রেফার্ড দেয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।















