আজ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

বকশীগঞ্জে অনুমোদনহীন ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

  • MIT ERP
  • Update Time : 11:46:16 am, Friday, 28 August 2026
  • 15

বকশীগঞ্জে অনুমোদনহীন ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জামালপুরের বকশীগঞ্জে অনুমোদনহীনভাবে সার মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭২ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দুলাল নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগারচর ইউনিয়নের একটি অনুমোদনহীন গুদামে অবৈধভাবে সার মজুতের খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে গুদাম থেকে ৭২ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ব্যবসায়ীর কোনো বৈধ সার বিক্রয় বা মজুদের লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে বলে জানিয়েছে প্রশাসন। ভারপ্রাপ্ত ইউএনও আসমা উল হুসনা বলেন, কৃষকদের জন্য সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট ঠেকাতে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। লাইসেন্স ছাড়া সার মজুত, পরিবহন বা বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

শুধু প্রেমভিত্তিক নাটক ও চলচ্চিত্রে বিধিনিষেধ চেয়ে আইনি নোটিশ, ক্ষুব্ধ অভিনয়শিল্পীদের যৌথ প্রতিবাদ

বকশীগঞ্জে অনুমোদনহীন ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

Update Time : 11:46:16 am, Friday, 28 August 2026