কিশোরগঞ্জের ভৈরব শহরের বিভিন্ন এলাকায় জরাজীর্ণ বৈদ্যুতিক খুঁটি ও বিপজ্জনক ঝুলন্ত তার নিয়ে জনমনে আতঙ্ক বাড়ছে। দীর্ঘদিন আগের এসব পুরোনো খুঁটির অনেকগুলোর নিচের অংশে জং ধরে ক্ষয়ে গেছে এবং কোথাও কোথাও খুঁটি একপাশে হেলে পড়েছে।
এর সঙ্গে থাকা বৈদ্যুতিক তারও ঝুলে রয়েছে বসতবাড়ি, দোকানপাট ও চলাচলের রাস্তার ওপর। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।


















