রাজধানীর ঢাকা-টঙ্গী মহাসড়কে গভীর রাতে দুই তরুণের মাঝে এক অচেতন তরুণীকে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই দৃশ্যে দেখা যায়, মোটরসাইকেলের মাঝখানে থাকা তরুণীর খালি পা নিচের দিকে ঝুলছে।
পেছনে থাকা এক যুবক তাঁকে জাপটে ধরে রেখেছিলেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।

















