দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে আটকের ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এতে অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। সংঘর্ষের সময় দুটি বাস ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে অন্তত ১০টি বাস। এ ঘটনায় শহরের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

















