রংপুর নগরের মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় আদালতে দেওয়া দুই আসামির জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশের দাবি, ইয়াবা সেবনের জন্য ছাদে ওঠার পর ভোরে শিক্ষক গণপতি চক্রবর্তীর হাতে ধরা পড়ে যান দুই আসামি।
এরপর বিষয়টি জানাজানি হওয়ার আশঙ্কায় একে একে পরিবারের চার সদস্যকে হত্যা করা হয়। পরে ঘটনাটিকে চুরি বা ডাকাতি হিসেবে দেখাতে ঘরের জিনিসপত্র তছনছ করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান তারা।
















