আজ বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

সংসদ অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক শুরু

  • MIT ERP
  • Update Time : 01:17:10 pm, Thursday, 27 August 2026
  • 16

সংসদ অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক শুরু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর পূর্বে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের এক বৈঠক শুরু হয়েছে। বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এই বৈঠকটি শুরু হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। এতে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ছাড়া সরকারের চলমান কার্যক্রম, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো বৈঠকের আলোচনায় স্থান পেতে পারে বলে জানা গেছে। সংসদ অধিবেশন কীভাবে পরিচালনা করা হবে এবং অধিবেশনে দলীয় অবস্থান ও কৌশল কী হবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ ২৭ আগস্ট বৃহস্পতিবার শুরু হচ্ছে। বিকাল ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে। আজকের দিনের কার্যসূচিতে রয়েছে- সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১), বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব এবং আইন-প্রণয়ন কার্যাবলী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

অবকাঠামো ও বর্জ্য ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা বৃদ্ধির আশা এলজিআরডি মন্ত্রীর

সংসদ অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক শুরু

Update Time : 01:17:10 pm, Thursday, 27 August 2026