জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর প্রাক্কালে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
















