আজ বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

অপরাধ ঘটলেই গ্রেপ্তার হচ্ছে, এটিই সরকারের বড় কৃতিত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 10:28:17 pm, Wednesday, 26 August 2026
  • 16

অপরাধ ঘটলেই গ্রেপ্তার হচ্ছে, এটিই সরকারের বড় কৃতিত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যেখানে অপরাধ ঘটছে, সেখানেই দ্রুত গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাহিনীর আধুনিকায়ন, মনোবল বৃদ্ধি করা–এগুলো আমরা করে যাচ্ছি। সরকার গঠনের পর একটা ঘটনাও নেই যে অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি। এটাই সরকারের কৃতিত্ব। মনোবল ফিরে পেয়ে বাহিনী কাজ করছে।

তিনি বলেন, রংপুরের চার খুনের ঘটনায় যৌক্তিক সময়ে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। শিশু রামিসার ঘটনাসহ আরও বিভিন্ন ক্ষেত্রে আমরা পদক্ষেপ নিয়েছি।

মন্ত্রী বলেন, আইনি কাঠামোয় আনা হচ্ছে অন্যান্য বাহিনীকেও। রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করি না। জনপ্রত্যাশা পূরণে পুলিশ বাহিনী জনবান্ধব বাহিনীতে পরিণত হবে।

এ সময় সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা আমাদের লক্ষ্য। সাম্যের পথে হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণ করলে দেশে কোনো অশান্তি, বিশৃঙ্খলা থাকবে না।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

তারেক রহমানকে ভারতে নিতে দিল্লির আগ্রহের নেপথ্যে কী?

অপরাধ ঘটলেই গ্রেপ্তার হচ্ছে, এটিই সরকারের বড় কৃতিত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 10:28:17 pm, Wednesday, 26 August 2026