আজ বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১১ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে

  • MIT ERP
  • Update Time : 11:25:28 pm, Wednesday, 26 August 2026
  • 12

যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘায়িত হওয়ায় আমেরিকানদের মধ্যে যুদ্ধের প্রতি সমর্থন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক কমে গেছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা পূর্বের যেকোনো সময়ের চেয়ে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

সম্প্রতি রয়টার্স/ইপসোসের পরিচালিত এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। ৪ দিন ধরে চালানো এই জরিপে দেখা গেছে, মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ সমর্থন করে।

উল্লেখ্য, গত মার্চের জরিপে এই হার ছিল ৩৭ শতাংশ। এমনকি চলতি মাসের শুরুতেও এই হার ছিল ৩৪ শতাংশ।

রিপাবলিকান পার্টির সমর্থকদের মাঝে ইরান যুদ্ধের প্রতি সমর্থন কমে আসায় সার্বিকভাবেও সমর্থনের হার হ্রাস পেয়েছে। বর্তমানে রিপাবলিকানদের প্রায় ৬৯ শতাংশ ইরান যুদ্ধ সমর্থন করেন। গত মার্চে এই হার ছিল ৭৭ শতাংশ।

এবছর ট্রাম্পের জনসমর্থনে নেতিবাচক প্রভাব ফেলছে ইরান যুদ্ধ। টানা দুটি জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সার্বিক কাজের প্রতি সমর্থন রয়েছে মাত্র ৩৩ শতাংশ নাগরিকের, যা তার ক্ষমতার দুই মেয়াদ মিলিয়ে সর্বনিম্ন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা কেউ সফল করতে পারবে না: কৃষিমন্ত্রী

যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে

Update Time : 11:25:28 pm, Wednesday, 26 August 2026