আজ বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৭%

সাভারে হানি ট্র্যাপ চক্রের তিনজন গ্রেপ্তার, বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 07:08:37 pm, Wednesday, 26 August 2026
  • 20

সাভারে হানি ট্র্যাপ চক্রের তিনজন গ্রেপ্তার, বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকার সাভারে হানি ট্র্যাপ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মুখ ও পা বাঁধা অবস্থায় আদনান হোসেন নামের এক যুবককে উদ্ধার করা হয়। মঙ্গলবার গভীর রাতে সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেডিওকলোনি ভাটপাড়া মহল্লার মানসুরা ভিলা নামের একটি পাঁচতলা ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জলি আক্তার, তার স্বামী সাকিবুল হাসান এবং তাদের সহযোগী সোহেল সরদার। পুলিশ জানায়, চক্রটি কৌশলে আদনান হোসেনকে ফাঁদে ফেলে জিম্মি করে। পরে তাকে আটকে রেখে পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীর পরিবার সাভার মডেল থানায় অভিযোগ করে। পরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করে। অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোনসহ অপহরণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার দুপুরে আদালতে পাঠানো হবে। পুলিশের দাবি, প্রাথমিকভাবে এটি একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের কর্মকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

যশোরে পারিবারিক বিরোধের জেরে বটির কোপে মা খুন, শিক্ষক ছেলে পুলিশ হেফাজতে

সাভারে হানি ট্র্যাপ চক্রের তিনজন গ্রেপ্তার, বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

Update Time : 07:08:37 pm, Wednesday, 26 August 2026