আজ বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

ধুনটে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

  • MIT ERP
  • Update Time : 05:55:15 pm, Wednesday, 26 August 2026
  • 11

ধুনটে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার ধুনট উপজেলায় ১৪ বছর বয়সী এক বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম মধু (৫০) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের উলুরচাপড় গ্রামের শিউলী মোড় এলাকায় গত ২২ আগস্ট সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে। কিশোরীর পরিবারের সদস্যরা কাজের উদ্দেশ্যে বাইরে গেলে অভিযুক্ত রফিকুল ইসলাম মধু তাকে কৌশলে বাড়ি থেকে পাশের একটি পরিত্যক্ত মনোহারী দোকানে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে কিশোরীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ওই দোকানের ভেতরে তাকে দেখতে পান। এ সময় অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে ২৫ আগস্ট ধুনট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়া গেছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলার সুযোগ বাংলাদেশের, গ্যালারিতে বসে ভিনিসিয়ুস-পাকেতাদের দেখার অপেক্ষা

ধুনটে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

Update Time : 05:55:15 pm, Wednesday, 26 August 2026