চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের দায়ে ভোজনবাড়ি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় রেস্টুরেন্টটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

















