আজ বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১১ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

১১ দলীয় ঐক্যের লংমার্চ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হবে: জামায়াত

  • MIT ERP
  • Update Time : 08:41:51 pm, Tuesday, 25 August 2026
  • 15

১১ দলীয় ঐক্যের লংমার্চ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হবে: জামায়াত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

১১ দলীয় ঐক্যের লংমার্চ হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি জানান, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে ১১ দলীয় ঐক্য।

ঢাকা থেকে চার রুটে ১১ দলের লংমার্চ অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, আইজিপি সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালনের পরামর্শ দিয়েছেন।

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে ফেনী ও মীরসরাই হয়ে চট্টগ্রাম অভিমুখে প্রথম লংমার্চ হবে। এরপর ১৯ সেপ্টেম্বর রংপুর, ১০ অক্টোবর খুলনা এবং ২৪ অক্টোবর সিলেট অভিমুখে বাকি তিনটি লংমার্চ অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা কেউ সফল করতে পারবে না: কৃষিমন্ত্রী

১১ দলীয় ঐক্যের লংমার্চ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হবে: জামায়াত

Update Time : 08:41:51 pm, Tuesday, 25 August 2026