স্মার্টফোনের পকেটে লুকিয়ে থাকা ছোট্ট ডিভাইসই এখন তরুণদের নতুন আসক্তির উৎস হয়ে উঠছে। ই-সিগারেট, ভেপ, হিটেড টোব্যাকো ও নিকোটিন পাউচ—দেখতে কখনো কলম, কখনো ইউএসবি ড্রাইভ, আবার কখনো খেলনার মতো।
মিষ্টি ফ্লেভার, তুলনামূলক কম গন্ধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আকর্ষণীয় প্রচারণায় সহজেই কিশোর-কিশোরীদের দৃষ্টি কাড়ছে এসব পণ্য। প্রথাগত সিগারেটের তুলনায় ‘আধুনিক’ ও ‘কম ক্ষতিকর’—এমন ধারণাও ছড়ানো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এর পেছনে রয়েছে তামাক কোম্পানিগুলোর পরিকল্পিত বিপণন কৌশল। ফলে বাংলাদেশসহ বিশ্বজুড়ে তরুণ প্রজন্ম নিকোটিনের নতুন এক ফাঁদে আটকা পড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।





















