আজ বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১১ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

গ্রিস উপকূলে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 11:07:39 pm, Wednesday, 26 August 2026
  • 19

গ্রিস উপকূলে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে দুটি নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছাকাছি সমুদ্র থেকে তাদের উদ্ধার করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের ড্রোন সমুদ্রে নৌকা ২টির অবস্থান শনাক্ত করার পর উদ্ধার অভিযান শুরু হয়।

কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, উদ্ধারকৃতদের মধ্যে ২ জন নারী ও ২ শিশু রয়েছে। তাদের মধ্যে ২ বাংলাদেশি নাগরিকের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকও ছিলেন।

সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগরের এই পথ গ্রিসে প্রবেশের ক্ষেত্রে অভিবাসনপ্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে ক্রিট ও গাভদোস দ্বীপে লিবিয়া উপকূল থেকে নৌকায় করে মানুষের আগমন বেড়েছে। লিবিয়ার উপকূল থেকে গাভদোসের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা কেউ সফল করতে পারবে না: কৃষিমন্ত্রী

গ্রিস উপকূলে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

Update Time : 11:07:39 pm, Wednesday, 26 August 2026