ভোলার লালমোহন পৌরসভার ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে হেলিপ্যাডের ওপর। যার ফলে এখন হেলিপ্যাড পরিণত হয়েছে ময়লা-আবর্জনার ভাগাড়ে। এসব ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দাসহ পথচারীরা। এছাড়া ময়লা-আবর্জনা ফেলার কারণে জরুরি মুহূর্তে এখন আর হেলিপ্যাডে হেলিকপ্টার ওঠা-নামা করতে পারবে না।
এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।




















