চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির চিনি উৎপাদন ইউনিটে বছরের পর বছর লোকসান হলেও ডিস্টিলারি ও অন্যান্য ইউনিটের আয়ে রেকর্ড মুনাফা করেছে প্রতিষ্ঠানটি।
২০২৫-২৬ অর্থবছরে কেরুর নিট মুনাফা দাঁড়িয়েছে ১৬৫ কোটি টাকার বেশি, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ।

















