দশ বছর বয়সে বাবার সঙ্গে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত হয়ে পাকিস্তান গিয়েছিলেন মোহাম্মদ ফরিদ। সেখানে ট্রেন দুর্ঘটনায় হারান দুই পা। এরপর মানব পাচারকারীদের খপ্পরে পড়ে চলে যান তুরস্কে। দীর্ঘদিন তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা ধরে নিয়েছিলেন, ফরিদ আর বেঁচে নেই।
কিন্তু ২৫ বছর পর ফরিদ দেশে ফিরে এসেছেন।




















