আজ শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
৬ ভাদ্র, ১৪৩৩ | ০৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৮%

মধ্যপ্রাচ্যে পৌঁছাল মার্কিন রণতরী জর্জ ওয়াশিংটন, বিদায় আব্রাহাম লিংকনের

  • MIT ERP
  • Update Time : 09:31:29 pm, Friday, 21 August 2026
  • 4

মধ্যপ্রাচ্যে পৌঁছাল মার্কিন রণতরী জর্জ ওয়াশিংটন, বিদায় আব্রাহাম লিংকনের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে পোঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। এরইমধ্যে কার্যক্রম শুরু করেছে জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। মার্কিন একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

অপরদিকে ইরান যুদ্ধে অংশ নেওয়া বিমানবাহী মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের কাজ শেষ হয়েছে। প্রায় পাঁচ হাজার নাবিক ও ক্রু সদস্য নিয়ে রণতরিটি গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর উদ্দেশে যাত্রা শুরু করে। ৯ মাস ধরে এটি সামরিক অভিযানে মোতায়েন ছিল।

ইরানের সঙ্গে সংঘাত বন্ধে তেহরান ও ওয়াশিংটনের আলোচনা এখনো অচলাবস্থায় রয়েছে। বুধবার পরিস্থিতি খুব ভালো বলে মন্তব্য করলেও ইরানের সঙ্গে আলোচনা স্থগিত রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৭৫৭ জন মার্কিন সেনা আহত হয়েছেন। একই সময়ে নিহত হয়েছেন ১৮ জন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের যুদ্ধে হতাহতের তথ্যভান্ডারে এ তথ্য পাওয়া গেছে। তবে এসব হতাহতের ঘটনা ঠিক কোন সংঘাতে ঘটেছে, সে বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মধ্যপ্রাচ্যে পৌঁছাল মার্কিন রণতরী জর্জ ওয়াশিংটন, বিদায় আব্রাহাম লিংকনের

Update Time : 09:31:29 pm, Friday, 21 August 2026